April 23, 2026, 4:26 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

ডিপজল অসুস্থ ॥ নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

ডিপজল অসুস্থ ॥ নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি রয়েছেন খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চিকিৎসকদের পরামর্শে বিকেলে সাড়ে তিনটায় সিঙ্গাপুর নেয়া হচ্ছে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর ও ছটকু আহমেদ। বুধবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তাকে সিসিইউতে রাখা হয়েছে। তিনি ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আকবর জানিয়েছেন, ফুসফুসে পানি জমেছে তার। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন শিগগিরই তাকে সিঙ্গাপুর নিতে হবে। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানো হবে। তার সঙ্গে থাকবেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার ও স্ত্রী জবা। নির্মাতা ছটকু আহমেদ বলেন, ডিপজলের অবস্থা সংকটাপন্ন, তার মেয়ে ওলিজা দেশবাসীর কাছে তার পিতার জন্য দোয়া চেয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন। কিছুক্ষণের মধ্যেই ডিপজলকে নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে।

এই অভিনেতার অসুস্থতার খবর পেয়ে সকাল থেকেই হাসপাতালে ভিড় করেছেন সহশিল্পীরা। খলঅভিনেতা আহমেদ শরীফ,  নির্মাতা মনতাজুর রহমান আকবর, অভিনেতা সায়মন সাদিকসহ অনেকেই তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।

আশির দশকের শেষের দিকে সিনেমায় নাম লেখান এই খলঅভিনেতা। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। সর্বশেষ ‘দুলাভাই জিন্দাবাদ’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে।

Share Button

     এ জাতীয় আরো খবর