March 23, 2026, 2:58 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মংডু ও বুথিডাউং থেকে আংশিক সেনা প্রত্যাহার করবে মিয়ানমার

মংডু ও বুথিডাউং থেকে আংশিক সেনা প্রত্যাহার করবে মিয়ানমার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আন্তর্জাতিক চাপের মুখে রাখাইনের সহিংসতা কবলিত মংডু ও বুথিডাউং শহর থেকে আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। গত বৃহস্পতিবার দেশটির সেনাপ্রধানের কার্যালয় এই তথ্য জানিয়েছে।

সিনিয়র জেনারেল মিন অং হ্লাংয়ের কার্যালয় জানায়, রাখাইনের মংডু ও বুথিডাউং শহরে ক্লিয়ারেন্স অভিযানে সেনাবাহিনীর কয়েকটি কলামকে প্রত্যাহার করা হবে।

মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সু চির মতো সেনাপ্রধানের কার্যালয় দাবি করে, ৫ সেপ্টেম্বর থেকে রাখাইনে সেনা অভিযান বন্ধ রয়েছে। সেনা প্রত্যাহারের বিষয়ে এর বেশি কিছু জানানো হয়।

এক বিবৃতিতে বলা হয়, প্রত্যাহার করা সেনারা রাখাইনের রাজধানী সিতেতে অবস্থান করবে।

২৫ আগস্ট রাখাইন প্রদেশে সহিংসতার পর রোহিঙ্গাদের উপর নিধনযজ্ঞ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। এখনও প্রতিদিন আসছে রোহিঙ্গা। জাতিসংঘ মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে জাতিগত নিধনের অভিযোগ তুলেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ তুলেছে রাখাইনে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে। সূত্র: আনাদোলু।

Share Button

     এ জাতীয় আরো খবর