April 16, 2026, 8:25 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বরিশাল সিটি নির্বাচনে দুই মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

বরিশাল সিটি নির্বাচনে দুই মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে মেয়র পদের দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপসের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ঢাকা রমনা শাখায় ঋণের দায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে ঋণখেলাপির কথা বলা হয়েছে। তাই বাতিল করা হয়েছে তার মনোনয়নপত্র।

‘অন্যদিকে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী যাকে বলা হচ্ছে, সে মূলত আমাদের দৃষ্টিতে স্বতন্ত্র প্রার্থী। তাই স্বতন্ত্র প্রার্থী বশির আহম্মেদ ঝুনুর মনোনয়নও বাতিল করা হয়েছে। নির্বাচনী-বিধি অনুযায়ী বশির আহম্মেদ তার তিনশত ভোটার সমর্থকের তালিকা নির্বাচন অফিসে জমা দেন। নির্দেশনা অনুযায়ী আমরা ওই ৩শ’ জনের মধ্যে ৫ জনের সঙ্গে কথা বলেছি। এদের মধ্যে একজন নিরক্ষর। তবুও তার দেওয়া স্বাক্ষর সংবলিত কপি সমর্থক ভোটার হিসেবে নির্বাচন অফিসে জমা দেওয়া হয়েছে। আর বাকি ৪ জনের মধ্যে একজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এই কারণে বশির আহম্মেদ ঝুনুর মনোনয়ন বাতিল করা হয়েছে।’

তিনি জানান, বরিশাল সিটি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই পর্বের প্রথম দিনে আট মেয়র প্রার্থীর মধ্যে ছয়জনকে যোগ্য বলে ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও গতকাল রোববার ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড, ১ থেকে ৫ নং সংরক্ষিত ওয়ার্ড এবং সোমবার ১৬ থেকে ৩০ নম্বর সাধারণ ওয়ার্ড ও ৬ থেকে ১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের  কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হবে। বাছাইতে বৈধ ও অবৈধ প্রার্থীদের বিরুদ্ধে কিংবা পক্ষে ৪ জুলাই পর্যন্ত বিভাগীয় কমিশনারের কাছে আপিল করা যাবে। এর পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে আপিল নিষ্পত্তি করবেন বিভাগীয় কমিশনার। ৯ জুলাই বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা স্ব-শরীরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।  পরবর্তীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা করবেন রিটার্নিং কর্মকর্তা। এমনটাই জানিয়েছেন বরিশালের জ্যেষ্ঠ সহকারী রিটার্নিং কর্মকর্তা হেলাল উদ্দিন খান।

Share Button

     এ জাতীয় আরো খবর