April 22, 2026, 2:42 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

ঠিকাদারের অবহেলায় প্রাণ গেল দুই শিশুর

রাশেদুল ইসলাম পাবনা সদর প্রতিনিধিঃ

mostbet

পাবনার সুজানগর পৌরসভায় ঠিকাদারের অসাবধানতায় গাছ কাটার সময় গাছ চাপা পরে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ জুন) বিকালে সুজানগর পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ২ শিশু হল পৌর এলাকার ভবানিপুর হলদারপাড়ার বসুদেব হলদারের ছেলে ঈশান হলদার তীর্থ (৬) ও বাসুদেব হলদারের ছেলে রুপম হলদার (৯)। তারা পরস্পর চাচাতো ভাই ও সুজানগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম ও ৩য় শ্রেণীর ছাত্র।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল আলম বলেন, ঔ ২ শিশু বাড়ির পাশে গাছের নিচে খেলা করছিল। এ সময় রাস্তার অপর পাশে সুজানগর পৌর সভার ঠিকাদার আ. মান্নান ও আকরাম হোসেন ভেকু মেশিন দিয়ে গাছ কাটার সময় দূর্ঘটনা ঘটে।  ঘটনার সময়ই শিশু ঈশানের মৃত্যু হয় এবং রুপম মারাত্বক আহত অবস্থায় সুজানগর উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে রাজশাহী রেফার্ড করে। পরে তাকে রাজশাহী নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় হলদার পাড়ায় শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুজানগর পৌর মেয়রের আস্খাভাজন আ. মান্নান ও আকরাম হোসেন অবৈধ ভাবে মাটি কাটার ভেকু মেশিন দিয়ে গাছ কাটছিল। এ সময় রাস্তার অপর পাশের দুই শিশুকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। তারা বলেন, সত্যিই যদি তারা ঠিকাদার হয় তবে শিশুদের সেখান থেকে সরিয়ে দিত ।চোরের মত ভেকু  মেশিন দিয়ে তারা গাছ কাটার কি দরকার ছিল ?

এ বিষয়ে সুজানগর পৌর সভার মেয়র আ. ওয়াহাব বলেন, মান্নান ও আকরাম পৌর সভার ঠিকাদার, রাস্তার কাজের জন্য তারা গাছ কাটছিল। এটি একটি দূর্ঘটনা বলেও তিনি স্বীকার করেন। তবে ভেকু মেশিন দিয়ে কেন গাছ কাটা হল এবং শিশুদের কেন সরিয়ে দেওয়া হয়নি এর সদুত্তর তিনি দিতে পারেনি।

এ ঘটনায় সুজানগর থানায় শিশুদের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর