April 13, 2026, 4:43 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ২১ জুন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে ঢাকাসহ জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে গাজীপুর সিটি করপোরেশন এলাকা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানান রিজভী। ঈদের আগে গত ১৪ জুন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে জেলা বিএনপি। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার বিষয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রীর শারীরিক অসুস্থতার যাতে যথাযথ চিকিৎসা না হয়, তার জন্য সরকার এমন কোনো ফন্দি নাই যা আঁটছে না। চিকিৎসাকে বিলম্বিত করার জন্য মন্ত্রীদের দিয়ে নানা কাহিনি শোনানো হচ্ছে মানুষকে। এখন শুধু কারা কর্তৃপক্ষ নয়, এর সাথে যুক্ত হয়েছে সরকারের বাণিজ্যমন্ত্রী, সেতু ও যোগাযোগমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তারা সম্মিলিত কোরাসে এমন কথা বলছেন, যাতে দেশনেত্রীর বেসরকারি হাসপাতালে চিকিৎসা হলে তাতে মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। বার বার কারাবিধির কথা তুলে মন্ত্রীরা খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা নেওয়া ‘গায়ের জোরে’ আটকাতে চাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। ইউনাইটেড হাসপাতালে তার যথাযথ চিকিৎসা দিতে হবে। নইলে রেট ক্লিয়ারিংয়ের জন্য অনেক বেশি ডেমারেজ দিতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, এজেডএম জাহিদ হোসেন, সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু ও তাইফুল ইসলাম টিপু এ সময় উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর