April 15, 2026, 1:00 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

খালেদার চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: নাসিম

খালেদার চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: নাসিম

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম। গতকাল সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতাদের প্রতি তিনি এ আহ্বান জানান। মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা সতর্ক ও সজাগ আছি। এজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা যা বলছেন, তা সঠিক না। মন্ত্রী বলেন, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। ঈদের দিন তিনি কারাগারে রয়েছেন, এটা আমাদের জন্য অস্বস্তির। আমরা চাই তিনি কারাগার থেকে বের হন। তাকে তো আমরা কারাগারে পাঠাইনি। পাঠিয়েছেন আদালত। তিনি এখন মোটামুটি সুস্থ আছেন। কারাগারের ডাক্তাররা তাকে দেখছেন। তার চিকিৎসার জন্য আমরা সব সময় সতর্ক আছি। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা সেবায় কোন ধরনের অবহেলা হোক, আমরা তা চাই না। কিন্তু বিএনপি নেতারা চিকিৎসা সেবা নিয়ে ধু¤্রজাল সৃষ্টি করছেন। এটা ঠিক না। একটা মানুষের চিকিৎসা সেবার জন্য যা প্রয়োজন সব করা হচ্ছে এবং হবে। এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা ও কাজী আ খ ম মহিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর