April 14, 2026, 3:55 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বরিশাল সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে না: সিইসি

বরিশাল সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে না: সিইসি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা বলেছেন, আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা বাহিনী মোতায়েন করা হবে না। জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তার কথা জানিয়ে সিইসি বলেন, সিটি নির্বাচনে সেনা সদস্যদের দরকার না হলেও জাতীয় নির্বাচনে কমিশনের সাথে আলোচনার মাধ্যমে সেনা বাহিনীকে উপস্থিতি রাখা হবে। গতকাল বুধবার দুপুরে বরিশাল সাার্কিট হাউসে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ওপর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, বরিশালের স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবির সহায়তায় সুষ্ঠভাবে বিসিসি নির্বাচন সম্পন্ন হবে। গাজীপুর সিটি কর্পোরেশনেও ইভিএম পদ্ধতির ব্যাপক প্রয়োগ হবে। সিইসি সবদলের অংশগ্রহনমূলক নির্বাচন দেখতে চায় বলেও মন্তব্য করলেও সকল দলগুলোকে অংশগ্রহণ করানোর জন্য আলাদাকোন ব্যবস্থা নেয়া হবেনা বলেও উল্লেখ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সিইসি তার বক্তব্যে বলেন, প্রযুক্তির ক্ষেত্রে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা আর পুরানো পদ্ধতিতে ভোট গ্রহণের বিড়ম্বনা পোহাতে চাইনা। ২০০৮ সালে এই পদ্ধতি নিয়ে নিরীক্ষা করার পর এর সুফল পাওয়ায় আমরা চাচ্ছি পর্যায়ক্রমে এর ব্যবহার প্রসারিত করার। আমরা চাচ্ছি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার। এজন্য ইভিএম পদ্ধতির গুরুত্ব অপরিসীম। এই পদ্ধতির সুফল ও প্রয়োজনীয়তা নিয়ে প্রচারের জন্য তিনি সবার প্রতি আহবান করেন। বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান, ব্রি.জে মোহাম্মদ সাইদুল ইসলাম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান প্রমুখ। দিনভরের কর্মশালায় বরিশাল ও ফরিদপুর অঞ্চলের উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর