March 18, 2026, 10:57 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

শরীরে পানিভাব কমাবেন যেভাবে

শরীরে পানিভাব কমাবেন যেভাবে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সাধারণত যারা নড়াচড়া কম করেন তাদের দেহে পানি জমতে পারে। আর সেটা থেকে উত্তরণের পথও রয়েছে।

হঠাৎ করে শরীরে পানি জমলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ হতে পারে বড় কোনো রোগের লক্ষণ।

তবে শরীরে পানি জমার সবচেয়ে বেশি শিকার হন নারীরা। মাসিকের সময় বা গর্ভধারণ করলে পানি জমতে পারে। ফলে হাত, পা, গোড়ালি ইত্যাদি ফুলে ওঠে।

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে পানিভাব কমানোর কয়েকটি উপায় এখানে দেওয়া হল।

– খাদ্যতালিকা থেকে লবণ কমতে হবে। লবণ শরীরে পানি ধরে রাখে।

– প্রক্রিয়াজাত খাবার বাদ। কারণ এই ধরনের খাবারে অতিরিক্ত লবণ, চিনি এবং স্বাদ বাড়ানোর উপাদান থাকে, যা শরীরে পানি ধারণ করে। অথবা অনেক সময় শরীরে থাকা পানির পরিমাণ বাড়িয়ে দেয়। ক্যান, সিলড এমনকি বোতলজাত খাবার এই অবস্থা আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে।

– শরীরের পানি কমাতে ম্যাগনেসিয়াম সাহায্য করে। সম্পূরক ও প্রাকৃতিক খাবার যেমন- সবুজ সবজি ও বাদাম এ ক্ষেত্রে খুব ভালো কাজ করে।

– আলু, আখরোট ও কলায় বি-সিক্স থাকে যা শরীরের পানি কমানোতে সহায়ক।

– ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন- কমলা, গাজর ও মরিচ ইত্যাদি শরীর থেকে পানি কমিয়ে ফোলাভাব দূর করে।

– পরিশোধিত চিনি ও রুটির মতো কার্বোহাইড্রেইট বাদ দিয়ে শরীরের পানিভাব কমানো যায়। কেননা এতে ইন্সুলিনের মাত্রা ভারসাম্য হারিয়ে পানির পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি করে।

– পটাসিয়াম একটি শক্তিশালী খনিজ যা শরীর থেকে সোডিয়ামের মাত্রা কমায়। পটাসিয়ামের ঘাটতি কমাতে টমেটো ও কলা খেতে পারেন।

– পার্সলে বা পালংশাকের পানি শরীরে পানিভাব কমাতে সাহায্য করে। তাই ঘরোয়া প্রতিকার চাইলে ‘পার্সলে পানি’ খেতে পারেন।

Share Button

     এ জাতীয় আরো খবর