April 17, 2026, 12:17 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

অ্যাপল-স্যামসাং মামলা ৫৩ কোটি ৯০ লাখ ডলারে

অ্যাপল-স্যামসাং মামলা ৫৩ কোটি ৯০ লাখ ডলারে

mostbet

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

পেটেন্ট করা স্মার্টফোন ফিচার নকলের দায়ে অ্যাপলকে ৫৩ কোটি ৯০ লাখ ডলার পরিশোধ করা উচিত স্যামসাংয়ের, পাঁচদিনের শুনানি শেষে বৃহস্পতিবার এই রায় দিয়েছেন এক মার্কিন বিচারক।

কয়েক বছর ধরে পেটেন্ট নিয়ে এই লড়াই চালাচ্ছে দুই স্মার্টফোন জায়ান্ট। এই রায়ের মাধ্যমে এই লড়াইয়ের অবসান ঘটলো, এমনটাই বলা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

২০১১ সাল থেকে এই মামলা নিয়ে আদালতে লড়ছে এই দুই প্রতিদ্বন্দ্বী। দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি আইফোনে অ্যাপলের আনা একাধিক উদ্ভাবনী ফিচারের পেটেন্ট লঙ্ঘন করেছে, এমন সন্ধান পাওয়ার পর ২০১২ সালে এক বিচারক অ্যাপলের পক্ষে রায় দেন। এই রায়ে অ্যাপল ১০৫ কোটি ডলার জিতে নেয়।

কিন্তু এ নিয়ে গ্যালাক্সি স্মার্টফোন নির্মাতার করা প্রথম আপিলের শুনানিতে অ্যাপলের জিতে নেওয়া অর্থের পরিমাণ কমিয়ে ৪০ কোটি ডলার করা হয়। কিন্তু এই জরিমানা কীভাবে গণণা করা হয়েছে তা জানতে সুপ্রিম কোর্ট রুল জারি করলে তা নিয়ে নতুন একটি শুনানির প্রয়োজন হয়।

এর আগে স্যামসাং অ্যাপল-কে এই মামলার কিছু পেটেন্ট লঙ্ঘন বাবদ ইতোমধ্যেই ৩৯ কোটি ৯০ ডলার জরিমানা পরিশোধ করেছে। ফলে সর্বশেষ রায় অনুসারে স্যামাসাংকে আরও ১৪ কোটি ডলার পরিশোধ করতে হবে।

সর্বশেষ রায় নিয়ে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, “আমাদের পণ্য নকল করায় স্যামসাংয়ের পরিশোধ করা উচিৎ”- বিচারকরা এতে সম্মতি দেওয়ায় অ্যাপল সন্তুষ্ট। মার্কিন টেক জায়ান্টটি বলে, “আমরা নকশার মূল্য দিতে গভীরভাবে বিশ্বাস করি। এই মামলা সবসময়ই অর্থের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল।”

এই রায় নিয়ে স্যামসাং আপিলের পরিকল্পনা করছে কিনা তা নিয়ে তাৎক্ষগণিকভাবে কিছু জানা যায়নি। কিন্তু দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি বলেছে, এই লড়াইয়ে হাতে থাকা “সব সুযোগ” কাজে লাগাতে যাচ্ছে তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর