April 16, 2026, 5:32 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ছাত্র বৃত্তি সঠিকভাবে বিতরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছাত্র বৃত্তি সঠিকভাবে বিতরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্ট ফান্ডের আওতায় সরকারের গৃহীত বৃত্তি ও অন্যান্য সুবিধা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সঠিকভাবে বিতরণে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিলের পঞ্চম বৈঠকে এ নির্দেশ দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘শিক্ষার্থীরা যাতে শিক্ষা সহায়তার সুবিধা অন লাইনে পায় সেজন্য ই-স্টাইপেন্ড ব্যবস্থা চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।’ প্রধানমন্ত্রী এ ট্রাস্টের চেয়ারম্যান। বৈঠকে ট্রাস্টের কর্মকা- ও বর্তমান অবস্থা এবং ২০১৮ সালের বৃত্তি কর্মসূচি নিয়ে আলোচনা হয়। ট্রাস্টের সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান অন্যান্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন। ট্রাস্টের সদস্যরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’র সফল উৎক্ষেপণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ আহমেদ জয়কে অভিনন্দন জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর