April 8, 2026, 11:09 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বহাল

মোঃ ইকবাল হাসান সরকারঃ

mostbet

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আদেশ আপিল বিভাগে বহাল রাখা হয়েছে।

বুধবার সকালে হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষের আপিলের ওপর এ রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখার পাশাপাশি হাইকোর্টের আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে, অন্য মামলায় গ্রেফতার দেখানোর কারণে এখনই কারামুক্তি পাচ্ছেন না খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। শুনানির পর ১৯ মার্চ আপিল বিভাগ খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিনের আদেশ ৮ মে পর্যন্ত স্থগিত করে।

১২ মার্চ খালেদা জিয়ার আবেদনের শুনানি করে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাই কোর্ট। দুদকের করা এ মামলায় ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেয়। এ মামলার ছয় আসামির মধ্যে খালেদা জিয়ার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যদের দশ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আসামিদের আর্থিক জরিমানা করা হয়।

৮ ফ্রেরুয়ারি  ঘোষিত রায়ের পর থেকে খালেদাকে নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৬মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর