March 23, 2026, 2:55 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দিনাজপুরে চুরির অপবাদ সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা

দিনাজপুরে চুরির অপবাদ সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দিনাজপুরের পার্বতীপুরে চুরির অপবাদ সহ্য করতে না পেরে নুর ছামা (২২) নামে এক গৃহবধু ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে পার্বতীপুররংপুর রেলপথে সাকোয়াপাড়া ব্রীজের কাছে নিহত নুর ছামা উপজেলার রামপুর ইউনিয়নের সিঙ্গিমারী তকেয়াপাড়া গ্রামের নুর ইসলামের মেয়ে ঘটনার পর থেকে স্বামী মনির হোসেন (২৯) পলাতক রয়েছে নিহতের ভাই জাহাঙ্গীর আলম বলেন, গত দুই দিন আগে দেবর আশরাফুল হকের নববিবাহিত স্ত্রীর কানের একজোড়া সোনার দুল হারিয়ে যায় চুরি নিয়ে নিহত নুর ছামাকে সন্দেহ করে বাড়ীর লোকজন সন্দেহবশতঃ তার উপর অমানুষিক নির্যাতন চালায় তারা পরে আশরাফুল হকের স্ত্রীর হাত ব্যাগ থেকে দুলটি খুজে পাওয়া যায় পারিবারিক সুত্রে জানা যায়, প্রায় বছর আগে রামপুর ইউনিয়নের ফকির বাজার চয়েনপাড়া গ্রামের মজনুর ছেলে মনির হোসেন সাথে নুর ছামা বিয়ে হয় নিহতের মা জাহানারা বেগম জানান, বিয়ের পর থেকে মেয়েজামাইসহ তার পরিবারের লোকজন যৌতুকের জন্য তাকে প্রতিনিয়ত নির্যাতন করতো বর্তমানে তাদের নিশাদ বাবু নামে দুই বছরের এক ছেলে রয়েছে

Share Button

     এ জাতীয় আরো খবর