April 13, 2026, 8:06 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রসমাজের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্টিত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় ছাত্রসমাজ জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যা ৭ টায় জাতীয় পার্টি কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্টিত হয় । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর জাতীয় পার্টির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল ছত্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, পৌর জাপা নেতা আখলিছ আলী । জাতীয় ছাত্রসমাজ জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার আহবায়ক জাহেদ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অসিম দেবের পরিচালনায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সানি রায় পার্থ, মুস্তফা কামাল সাগর, সদস্য আন্নানুল হক তোহা, অমিত নাথ, আলিম উদ্দিন রবিউল, অসিম চন্দ্র দাশ, শাহজাহান মিয়া, আল ইমরান, রেদুয়ান আহমদ, গৌতম দাশ শুভ্র, দ্বিপেন গোপ, আনোয়ার মিয়া প্রমূখ ।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আব্দুল ছত্তার বলেন জাতীয় পার্টির আমলে দেশে সুশাষন ও মানুষের জীবনের নিরাপত্তা ছিল । রাজনীতির নামে দেশে এখন যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে । স্বাধীনতা যুদ্ধ ও ভাষা আন্দোলনে ছাত্রদের যথেষ্ট অবদান রয়েছে । সু-শিক্ষায় প্রতিষ্টিত হয়ে আগামীতে তোমাদেরকেই দেশ পরিচালনার দায়ীত্ব নিতে হবে । তিনি জাতীয় পার্টি ছাড়া কোন দল ক্ষমতায় যেতে পারবে না উল্লেখ করে আরো বলেন দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে । তাই পল্লীবন্ধু এরশাদকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে ছাত্র সমাজকেই অগ্রনী ভুমিকা পালন করতে হবে ।

mostbet

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৬এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর