April 6, 2026, 5:17 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

mostbet

পার্বত্য জেলার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিনদিন পর স্কুলশিক্ষার্থী অর্পা সুশীলের (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (০২জানুয়ারি) সকালে লামা পৌরসভা সংলগ্ন মিশন গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অর্পিতা পৌরসভা এলাকার মিশন গেট পাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে। সে বিলছড়ি হেব্রন খ্রিস্টান বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।লামাা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়,

গত সোমবার (৩০ ডিসেম্বর) সকালে অর্পিতা সুশীলসহ চার বান্ধবী নদীর মিশন ঘাটে গোসল করতে যান। এ সময় তিনজন গোসল শেষে ওপরে উঠলেও অর্পিতা অসতর্কতাবশত ঘাটের চতরমাল্লা কুমে পড়ে গেলে স্রোতের টানে ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ, আত্মীয়-স্বজন এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযানে নামলেও নিখোঁজ স্কুল শিক্ষার্থী অর্পা কোনো হদীস পাওয়া যায়নি।

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ নিখোঁজ স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে স্থানীয় জনসাধারণসহ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর