March 23, 2026, 3:46 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাজৈরে বাস এক্সিডেন্টে নিহত ১ গুরুতর আহত অনেকে

মেহেদি হাসান সোহেল,রাজৈর
রাজৈর  উপজেলার  টেকেরহাট  বন্দরের সুইজগেটে  গোপালগঞ্জ  গামী  লোকাল বাসের ধাক্কায়  ভ্যানগাড়ি  আরোহী  নিহত এবং বাসটি  খাদে  পড়ায়  বেশ  কয়েক জন গুরুতর  আহত  হয়।
আজ (০৭.০১.২৩) দুপুর  আনুমানিক  ১  ঘটিকার সময়  গোপালগঞ্জ  থেকে  ছেড়ে আসা  টেকেরহাট গামী  একটি  লোকাল গাড়ী  টেকেরহাটের নিকটতম  সুইজগেট  নামক স্থানে একটা  চলন্ত ভ্যানগাড়ি কে পিছন  থেকে  ধাক্কা  দিয়ে  গাড়ীটি রাস্তার পাশে খাদে পরে  যায় এতে  ভ্যান আরোহী হরিরচর  গ্রামের  নিবাসী  মজিবুর রহমান (বালু ব্যবসায়ী)  ঘটনাস্থলেই  মারা যায়। (ইন্না লিল্লাহে….রাজেউন) এবং বাস গাড়ীতে থাকা কয়েক  জন যাত্রী  গুরুতর  আহত হয়।
আহত  যাত্রীদের  চিকিৎসার  জন্য  বিভিন্ন হাসপাতালে  নেয়া  হয়েছে।
উল্লেখ্য, বাসটি বেশ পুরাতন। সম্ভবত ফিটনেস বিহীন বাস।
পদ্মা  সেতু  চালু  হওয়ার পর থেকে  মাদারীপুরের রাস্তায়  বিভিন্ন  জেলার গাড়ি  চলাচল বহু গুনে বেড়ে  গেছে।
বিশেষ  করে  বরিশাল  বিভাগের  গাড়ির সংখ্যা অনেক  গুন বেড়ে গেছে।
এতে  প্রতিনিয়ত  এক্সিডেন্টের  মতো  ঘটনা  ঘটছে  তাই মাদারীপুর বাসী  দাবি  যতদ্রুত সম্ভব ভাংগা  থেকে  বরিশাল পর্যন্ত রাস্তাটি চার লেনে উন্নত করার।
Share Button

     এ জাতীয় আরো খবর