March 30, 2026, 8:00 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

বঙ্গবন্ধু বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনে অবিচল ছিলেন: স্থানীয় সরকারমন্ত্রী

অনলাইন ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনের পরোয়া না করে সারাজীবন ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে বাঙালি জাতির মুক্তি এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের জন্যই বাঙালি জাতি পাক হানাদার বাহিনীকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জন করেছিল।

মঙ্গলবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে মহান বিজয় দিবস উপলক্ষে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০০০ সালের মধ্যেই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতো। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বপ্নকে ধ্বংস করা হয়েছিল।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যার পর ২৫ বছর শাসন শোষণ করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যখন উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন, তখন ঐ পরাজিত শক্তি আবার দেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।

মন্ত্রী আরো বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি যতই ষড়যন্ত্র করুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যেই দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।

স্থানীয় সরকার বিভাগের  সচিব মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর এবং অতিরিক্ত সচিব মলয় চৌধুরী  বক্তব্য রাখেন।

Share Button

     এ জাতীয় আরো খবর