March 23, 2026, 3:49 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

স্রোতের বিপরীতে ২ গোলের লিড নিয়ে এগিয়ে সৌদি আরব

অনলাইন ডেস্ক:-

নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আজ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ সৌদি আরব। প্রথমার্ধে ৩ গোলের আক্ষেপ নিয়ে শেষ করলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরে সৌদি আরবে। গোল করেন সালেহ আল সাহেরী। এর পরপরই খেলার ৫৩ মিনিটের মাথায় সালেম আল দাওসারির গোলে এগিয়ে যায় তারা।

এর আগে সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় লিওনেল মেসির দল। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের দশম মিনিটেই স্কোরশিটে নাম তোলেন মেসি।

অষ্টম মিনিটে কর্ণার পায় আর্জেন্টিনা। এসময় আলবিসেলেস্তেদের একজনকে ডি বক্সে অবৈধভাবে বাঁধা দেন সৌদি ডিফেন্ডার কানো। ভিএআরের মাধ্যমে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।

স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি মেসি। যার ফলে শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর প্রথমার্ধে আরো তিনবার বল জালে জড়ায় আর্জেন্টিনা। এর মাঝে একবার মেসি ও দুইবার লউতারো মার্টিনেজ সৌদি গোলরক্ষককে পরাস্ত করেন।

ম্যাচের ২২, ২৭ ও ৩৫ মিনিটে হওয়া গোলগুলো তিনবারই অফ সাইডের কারণে বাতিল হয়। ফলে হতাশায় পোড়ে আর্জেন্টিনা। সৌদির হাই লাইন ডিফেন্সের কারণেই বারবার এই সমস্যায় পড়েছে আলবিসেলেস্তেরা।

Share Button

     এ জাতীয় আরো খবর