March 24, 2026, 2:19 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পঞ্চগড়ে রাস্তায় ছেলেসন্তান জন্ম দিলেন ভারসাম্যহীন এক নারী

পঞ্চগড়ে মানসিক ভারসাম্যহীন এক নারী ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। শনিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টায় পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে সড়কের পাশে ভারসাম্যহীন ওই নারী ছেলেসন্তানের জন্ম দেন।

জানা যায়, ভারসাম্যহীন ওই নারীর নাম সেলিনা আক্তার (২৫)। তিনি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের তেলিপাড়া এলাকার ভ্যানচালক রইস উদ্দীনের স্ত্রী।


পরিবারের সদস্যরা জানান, সেলিনা নামে ওই নারী অন্তঃসত্তা হওয়ার পর স্বামীর বাড়ি থেকে এদিক-সেদিক ঘোরাফেরা করতেন। অন্তঃসত্ত্বার কারণে তাকে রাখা হয় বাবার বাড়িতে। একপর্যায়ে বাবার বাড়ির কাউকে কোনো কিছু না বলেই শনিবার সকালে হেঁটে বেরিয়ে পড়েন।

এরপর হঠাৎ প্রসব ব্যথা সইতে না পেরে সড়কের পাশেই বালুর স্তূপে সন্তান প্রসব করেন মানসিক ভারসাম্যহীন ওই নারী। তার কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এক ছেলেশিশু। সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নায় ওই নারীকে ঘিরে উৎসুক জনতার ভিড় জমে।

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের মাধ্যমে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর