April 4, 2026, 4:25 pm

সংবাদ শিরোনাম
গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান

গাইবান্ধায় নির্বাচনী সহিংসতা মামলা: অন্যায়ভাবে নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করায় মানববন্ধন

রিয়ন ইসলাম গাইবান্ধা প্রতিনিধি
২০২১ সালের ১৬ ই জানুয়ারি গাইবান্ধা পৌরসভা নির্বাচনে সহিংসতা মামলায় যুবলীগ নেতা সোহেল সহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে শহরের ৯ নং ওয়ার্ডের পূর্ব কোমরনই কেন্দ্রে ভোট গণনাকে কেন্দ্র করে ভোট কেন্দ্রের আশপাশের উৎসুক জনতা ও প্রশাসনের মধ্যে নির্বাচনী সহিংসতার ঘটনায় পুলিশ কর্তৃক দায়েরকৃত মামলার এজাহারে নাম না থাকা সত্বেও যুবলীগের অন্যতম নেতা খান মো: আমির হোসেন সোহেল সহ পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে চার্জশিটে নাম অর্ন্তভূক্তির প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে) সকালে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামন থেকে ১নং ট্রাফিক মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার সাইদ হাসান লোটন, সদর উপজেলা যুবলীগ আহবায়ক আবু বকর কাজল, যুগ্ন আহবায়ক মুকুল মিয়া, যুবলীগ নেতাদের মধ্যে রেজাউল করিম রেজা, শহিদুল ইসলাম মঞ্জু, কামনাশীষ দেব বুলেট, সঞ্জীব বিশ্বাস বড়ুয়া, তানভীর রায়হান তুহিন, রাহাত মাহমুদ রনি, রেজাউল্লাহ সরকার রুবেল, মোবাশ্বের আহমেদ, ফাহিম ইসলাম দীপ, ছাত্রলীগ নেতা মুন্না বিল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা যুবলীগ নেতা জান্নাতুল ফেরদৌস কাকন। মানববন্ধনে প্রায় কয়েক শতাধিক নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
এসময় বক্তারা গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের দৃষ্টি আকর্ষন করে প্রশাসনকে তদন্ত করে নির্দোষকৃত দলীয় কর্মীদের নাম চার্জশিট থেকে বাতিলের দাবী জানান ও নতুন করে দোষী ব্যাক্তিদের চার্জশিটে নাম অন্তর্ভুক্তির কথা বলেন। অন্যথায় হরতাল-অবরোধ সহ কঠোর কর্মসূচী গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
Attachments area
Share Button

     এ জাতীয় আরো খবর