March 31, 2026, 7:28 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে: দীপু মনি

শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে: দীপু মনি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বের কারণেই বাংলাদেশে এত উন্নয়ন করা সম্ভব হয়েছে। তার কাছে চাওয়া-পাওয়ার আগেই অনেক উন্নয়ন কাজের বরাদ্দ পেয়েছি। যার কারণে চাঁদপুর সদরসহ সারা জেলায় ব্যাপক উন্নয়ন কাজ করা সম্ভব হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টায় চাঁদপুরের ওয়ারলেস মোড়ে ‘লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ’ সড়ক পুনঃসংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দীপু মনি বলেন, লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের কাজ সরকারের উন্নয়নের রোল মডেলেরই একটি অংশ। তাই এ সড়কের কাজ গুরুত্বসহকারে করতে হবে। এজন্য ঠিকাদারের ওপরে কাজ ছেড়ে না দিয়ে প্রকৌশলীদের সঠিক তত্ত্বাবধান করতে হবে। ঠিকাদার যেন অন্যায় মুনাফার জন্য কাজের মানের ক্ষতি না করে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কাজের মান নিয়ে যেন জনপ্রতিনিধিদের কথা বলতে না হয়। বিষয়গুলো সংশ্লিষ্টরা গুরুত্বসহকারে দেখবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ। এ প্রকল্পে ১০৬ কোটি টাকা ব্যয়ে ‘লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ’ সড়কের খাজুরিয়া থেকে রায়পুর বর্ডার পর্যন্ত ৫৮.১৮০ কিলোমিটার ও ওয়ারলেস মোড় থেকে ইলশা মোড় পর্যন্ত ১.৭০ কিলোমিটার কাজ করা হবে। সড়ক ও জনপথ অধিদপ্তর চাঁদপুর সড়ক বিভাগ এ কাজ বাস্তবায়ন করবে।

Share Button

     এ জাতীয় আরো খবর