April 9, 2026, 6:19 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

শেষ পর্যন্ত ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি পেলোসির

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

mostbet

যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে থাকবে বলে জানিয়েছেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। রোববার অঘোষিত সফরে ইউক্রেন যান মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকের পর ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

বৈঠকে নিরাপত্তা, মানবিক ও অর্থনৈতিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পেলোসি। এসময় রাশিয়ার হামলার নিন্দা ও ইউক্রেনের জনগণের সাহসের প্রশংসা করেন তিনি।

মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আমরা ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে দেখা করে নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তা নিয়ে আলোচনা করেছি। ইউক্রেনীয়রা রুশ হামলার বিরুদ্ধে যেভাবে লড়াই করছে, তা প্রশংসার দাবিদার। রাশিয়ার অভিযানের প্রভাবে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে।

এদিকে মারিওপোলের আজোভস্তাল স্টিল কারখানা থেকে ১শ জন বেসামরিক নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। সেখানে এখনো প্রায় এক হাজার বেসামরিক নাগরিক এবং পাঁচ শতাধিক আহত সেনা আটকে রয়েছে বলে জানান ইউক্রেনের ব্রিগেড কমান্ডার।

এদিকে ওদেসার কাছে একটি সামরিক বিমানঘাঁটিতে পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্র ও গোলাবারুদের চালান ধ্বংসের দাবি করেছে মস্কো। হামলায় একটি সামরিক বিমানক্ষেত্রের রানওয়েও ধ্বংস হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিমানক্ষেত্রে নিখুঁতভাবে আঘাত হানতে অনিক্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

তবে ওদেসার গভর্নরের দাবি, রাশিয়া ব্যাসন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যেগুলো ছোঁড়া হয়েছে ক্রিমিয়া থেকে।

এদিকে আগামী ৯ মে রাশিয়ার বিজয় দিবসে ইউক্রেনে সামরিক অভিযান শেষ হতে পারে বলে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে বিভিন্ন গণমাধ্যমে। তবে, ৯ মে তারিখের সাথে অভিযান বন্ধের কোন সম্পর্ক নেই বলে সাফ জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর