March 31, 2026, 1:35 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

নোয়াখালীতে গণঅধিকার পরিষদের গণসমাবেশে পুলিশের বাধা

নিউজডেস্ক:
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে, নোয়াখালী জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে জেলা শহর মাইজদি টাউন হলের মোড়ে পূর্ব ঘোষিত গণ সমাবেশে পুলিশ বাধা দেয়, এবং সেখানে উপস্থিত নেতাকর্মীদেরকে লাঠিপেটা করে তাড়িয়ে দেয়।
পুলিশের বাধার প্রতিবাদে চৌমুহনী চৌরাস্তা থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শুরু হয়, মিছিলটি প্রধান সড়ক ঘুরে চৌমুহনী বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন,গণঅধিকার পরিষদ এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশের বিভিন্ন স্থানে সরকার বাধা দিচ্ছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, জনগণ কে সাথে নিয়ে এই অবৈধ সরকারকে পতন ঘটিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তিনি নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন।

গণঅধিকার পরিষদ এর যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন,গণঅধিকার পরিষদ নোয়াখালী জেলা কর্তৃক পূর্বঘোষিত গণসমাবেশে অবৈধ সরকারের অবৈধ প্রশাসন বাধা দেয়। এ বাধার প্রতিবাদে নোয়াখালী জেলার গণঅধিকার পরিষদ সহযোদ্ধারা তাৎক্ষণিক এ বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ অবৈধ সরকারকে এই বার্তাই দিয়েছে যে, আগামীতে এ অবৈধ প্রশাসন আমাদের কোনো প্রোগ্রামে বাধা প্রদান করলে আমরা তাদের প্রতিহত করতে প্রস্তুত।

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আব্দুজ জাহের বলেন,একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনারা বাধা দিয়ে, পণ্ড করে দিয়েছেন,আমাদের নেতাকর্মীদের লাঠিপেটা করেছেন।ভবিষ্যতে আপনাদের কোনো বাধাঁ মানা হবে না।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার কয়েকশ নেতাকর্মী।

Share Button

     এ জাতীয় আরো খবর