March 20, 2026, 9:19 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

এম এইচ শাহীন: গাজীপুরে বিভিন্ন দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিঃ নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

নাইট বিল, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দীর্ঘ চার ঘন্টা মাওনা- কালিয়াকৈর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারে অবস্থিত ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেডের শ্রমিকরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের তৈরি হয়। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেডের সুইং বিভাগের শ্রমিক নেয়ামত হোসেন ও শাবানা আজিম জানান, কারখানাতে প্রায় তিন হাজারের মতো শ্রমিক কর্মরত। শ্রম আইন অনুযায়ী রাত্রিকালীন ডিউটি করার সময় নাইট বিল ও টিফিন বিল দেওয়া কথা থাকলেও তা কখনো দেওয়া হয়নি। ঈদ বোনাস বেসিকের পুরোটা দেওয়ার কথা থাকলেও ৪০ শতাংশ দেওয়া হয়। বাৎসরিক ছুটির টাকা না দিয়ে বিভিন্নভাবে কেটে রাখা হয়। এসব নিয়ে প্রতিবাদ করলে শ্রমিকদের মারধর করা হয়। এজন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হচ্ছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর