April 9, 2026, 11:45 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

শার্ট উড়িয়ে রক্ষা করলো ট্রেন দুর্ঘটনা

শার্ট উড়িয়ে রক্ষা করলো ট্রেন দুর্ঘটনা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সকাল ৯টা ২০ মিনিট। বঙ্গবন্ধু সেতুপুর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকার ৬ নং ব্রিজের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর চলে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস উত্তরবঙ্গ যাচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে বঙ্গবন্ধু সেতুতে কর্মরত পেট্রোলম্যান খন্দকার মাসুদ নিজের পরনের শার্ট খুলে ট্রেনের চালকের দৃষ্টি আর্কষণ করে ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষের হাত থেকে রক্ষা করেন।

স্থানীয়রা জানান, ট্রাকটি দূর্ঘটনায় কবলিত হয়ে ট্রেন লাইনের উপর উঠে যায়। এ সময় ট্রেনও খুবদ্রুত বঙ্গবন্ধুসেতুপূর্ব দিকে যাচ্ছিল। এ সময় সেতুতে কমর্রত পেট্রোলম্যান মাসুদ এগিয়ে এসে পরিহিত গায়ের জামা খুলে ট্রেন থামান। এ সময় ট্রাকের চালকও গাড়িতে ছিল।

দূর্ঘটনার হাত থেকে বাঁচানো বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোলে কমর্রত পেট্রোলম্যান খন্দকার মাসুদ জানান, গতকাল সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর উঠে যায়। এ সময় ধুমকেতু এক্সপ্রেস ট্রেন একই রেললাইনে দিয়ে আসছে। এটা দেখে গাড়ি থেকে নেমে গায়ের জামা খুলে ট্রেন চালকের দৃষ্টি আকর্ষণ করলে ট্রেন থেমে যায়। পরে আধাঘন্টা পর ট্রাকটি উদ্ধার করে সরিয়ে নিলে পুনরায় ট্রেনটি উত্তরবঙ্গের দিকে চলে যায়। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা কর্মকর্তা ইনচার্জ আছাবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর