April 7, 2026, 10:02 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

দেশে করোনার ৮০ শতাংশই ভারতীয় ধরন

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

দেশে করোনার ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে ৮০ শতাংশই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। ৫০ নমুনার মধ্যে ৪০টিতে পাওয়া গেছে এই দ্রুত সংক্রমণশীল ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা।

এছাড়া ০৮ টি নমুনায় সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ১৬ টি নমুনার ১৫ টি নমুনায়, গোপালগঞ্জের ০৭ টি এবং খুলনা শহর থেকে ০৩ টির মধ্যে মধ্যে সবগুলোতে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ঢাকা শহরের ০৪ টি নমুনার মধ্যে ২টিতে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় আসা ৭ জনের নমুনায়ও ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

ডেল্টা ভ্যারিয়েন্ট রোগীদের মধ্যে ০৩ জনের বয়স অনুর্ধ্ব ১০ বছর, ০৭ জনের বয়স ১০-২০ বছর, ১০ জনের বয়স ২১-৩০ বছর, ০৮ জনের বয়স ৩১-৪০ বছর, ০৮ জনের বয়স ৪১-৫০ বছর এবং ০৪ জনের বয়স ৫০ বছরের উর্ধ্বে। ((এদের মধ্যে ২৪ জন পুরুষ।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর