April 17, 2026, 3:49 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

আবারও লকডাউনে মালয়েশিয়া

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

mostbet

 

মালয়েশিয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ থেকে ১৪ জুন পর্যন্ত সম্পূর্ণ লকডাউন কার্যকর থাকার কথা জানানো হয়। এর আগে ৭ জুন পর্যন্ত এমসিও ঘোষণা করেছিল সরকার।

শুক্রবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ জাতীয় সুরক্ষা কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকেই এ সিদ্ধান্ত এল। ঘোষিত এ লকডাউনে একেবারেই প্রয়োজনীয় অর্থনীতির এমন কিছু খাঁত বাদে সবকিছুই বন্ধ থাকবে।

মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি হয়েছে ৬১ জনের। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ২ হাজার ৫৫২ জন।

এদিকে একদিনে রেকর্ড করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৯০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৫১৪ জন।  এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ১৩৯ জন।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর