April 8, 2026, 1:05 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

শ্বাসকষ্ট বাড়ায় সিসিইউতে খালেদা জিয়া

ডিটেকটিভ ডেস্কঃ

mostbet

 

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার বিকেলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

এর আগে গত ২৭ এপ্রিল অধিকতর চিকিৎসার জন্য করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।স্বাস্থ্য পরীক্ষা জন্য মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে বসুন্ধরার ওই হাসপাতালে নেয়া হয়েছিল। কিছু পরীক্ষা করার পর রাত ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার জন্য খালেদা জিয়াকে রাত সাড়ে ৯টার সময় তার গুলশানের বাসবভন থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তার সিটি স্ক্যানসহ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রিপোর্ট হাতে পাওয়ার পর দুই-একদিনের মধ্যে খালেদা জিয়াকে বাসায় নেয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী।

গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রন্ত হন খালেদা জিয়া। এর ১৫ দিন পর আবারও করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ হন তিনি। দ্বিতীয় টেস্টেও বিএনপি চেয়ারপারসনের ফল পজিটিভ এলেও তখন তার শারিরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিল তার ব্যক্তিগত চিকিৎসক।

Share Button

     এ জাতীয় আরো খবর