April 13, 2026, 5:25 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নতুন আইজিপির জন্য নির্বাচনের আগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখাই বড় চ্যালেঞ্জ

নতুন আইজিপির জন্য নির্বাচনের আগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখাই বড় চ্যালেঞ্জ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আগামী জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই নতুন পুলিশপ্রধানের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পুলিশের বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। একই সঙ্গে পুলিশপ্রধান হিসেবে সফল ছিলেন বলেও দাবি করেন তিনি। গতকাল শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহীদুল এ মন্তব্য করেন। আইজিপি আরো বলেন, নতুন পুলিশপ্রধান, তাঁর জন্য বড় চ্যালেঞ্জ, এটা নির্বাচনের বছর। ইলেকশনটাকে সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এইটাই বড় চ্যালেঞ্জ। তিন বছরে সবকিছু করা সম্ভব হয় না। আমি তিন বছরে যতটুকু করেছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সময়ে আমি সফল। পেট্রলবোমা বলেন, আগুন সন্ত্রাস বলেন, সেগুলো আমরা জনগণকে সঙ্গে নিয়ে অত্যন্ত সাহসিকতার সঙ্গে, দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছি। দায়িত্বকালে নিজেকে সফল দাবি করে পুলিশ মহাপরিদর্শক জানান, জঙ্গিবাদের মতো কিছু বিষয় আছে, যেগুলো পরিপূর্ণ নির্মূল করা সম্ভব হয়নি। তবে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। এ সময় বর্তমানের গণমুখী পুলিশিং ব্যবস্থা নতুন আইজিপি অব্যাহত রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এ কে এম শহীদুল হক। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত বৃহস্পতিবার এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। উপসচিব মো. ইলিয়াস হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাবেদ পাটোয়ারীর নিয়োগ ৩১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ওই দিন বর্তমান আইজিপির মেয়াদ শেষ হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর