April 10, 2026, 4:18 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

২৪ ঘণ্টায় আরো প্রায় ৪ হাজার মানুষের মৃত্যু

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরো প্রায় ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি ৯ লাখ ৬৮ হাজার ছাড়ালো। নতুন ২ লাখ ২৩ হাজার শনাক্ত নিয়ে মোট আক্রান্ত ৩ কোটি ১৪ লাখের বেশি। ভারতে সোমবার করোনায় ১ হাজার ৫৬ জনের প্রাণ গেছে, শনাক্ত হয়েছে ৭৪ হাজার।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে ৫শর কম মৃত্যু রেকর্ড হয়েছে সোমবার। তবে যুক্তরাষ্ট্রে নতুন শনাক্ত হয়েছে ৩৩ হাজার জন। সংক্রমণ কমেছে ব্রাজিলেও। নতুন করে ভাইরাস মিলেছে ১৫ হাজার মানুষের দেহে।

এদিকে, যুক্তরাজ্যে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে দৈনিক ৫০ হাজার করোনা রোগী শনাক্ত হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা প্রধান স্যার প্যাট্রিক ভালেন্স। করোনা মোকাবিলায় এখনই পদক্ষেপ না নিলে, আরো ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

সংক্রমণ বাড়ায় মাদ্রিদে নতুন কড়াকড়ি আরোপ করেছে স্পেন। এর আওতায় ঘরবন্দি হচ্ছে ৮ লাখের বেশি মানুষ।

করোনা মহামারীর মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলির শুধু একজন প্রতিনিধি যোগ দিবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর