March 24, 2026, 7:26 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ঝিকরগাছার শংকরপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বিল্লাল হুসাইন, যশোরঃঃ

 

ঝিকরগাছা শংকরপুরে মুজাহিদ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সে উপজেলার শংকরপুর ইউনিয়নের জগদানন্দকাঠি গ্রামের মনিরুজ্জামানের ছেলে।

নিখোঁজ মুজাহিদ যশোর ঝুমঝুমপুর ফজলুল উলুম কওমী ও এতিমখানার হেফজ বিভাগে পড়াশুনা করতো।

এ ব্যাপারে ওই ছাত্রের পিতা মনিরুজ্জামান জানান, ইমামুল গত ২৬ আগস্ট মাদ্রাসা  থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায়, আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ছাত্রের গায়ের রঙ শ্যামলা, মুখমণ্ডল লম্বা, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট চার ইঞ্চি। মাদ্রাসা থেকে বের হওয়ার সময় পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি।

কেউ মুজাহিদের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন নিখোঁজ বালকের পিতা মনিরুজ্জামান। এছাড়া মনিরুজ্জামানের ০১৭১৯৬৬৩০৮৪ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর