April 13, 2026, 4:19 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ভারতে একদিনে রেকর্ড ৭৭ হাজার রোগী শনাক্ত

ভারতে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৭৭ হাজার মানুষের দেহে পাওয়া গেছে করোনাভাইরাস। নতুন ৬ হাজারের বেশি মৃত্যু নিয়ে বিশ্বে প্রাণহানি ছাড়িয়েছে ৮ লাখ ৩৪ হাজার। আক্রান্ত ২ কোটি ৪০ লাখের বেশি। এদিকে করোনা মোকাবিলায় সাফল্যে বিশ্বে সবচেয়ে পিছিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে উঠে এসেছে এমন তথ্য।

mostbet

ভারতে এ যাবত কালের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। একদিনে প্রাণ গেছে ১ হাজার ৬৫ জনের। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা সাড়ে ৬১ হাজারের বেশি।

২৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ ১১শর বেশি মানুষের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। দেশটির মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার। নতুন ৪৫ হাজার রোগী শনাক্তের সাথে দেশটির মোট সংক্রমণ ৬০ লাখের বেশি। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানি ২ লাখ ছাড়াবে বলে সতর্ক করছে দেশটির সিডিসি।

এদিকে বছরের শেষ নাগাদ ভ্যাকসিন অবিস্কার করে করোনা মহামারীকে শেষ করার আশা প্রকাশ করেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্র্যাম্প।

অন্যদিকে করোনা মোকাবিলায় সফল দেশের তালিকায় তলানিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এক জরিপে দেখা যায় দেশ দুটির ৮২ ভাগ মানুষের মতে করোনা মোকাবিলায় সফল নয় তাদের সরকার। এই তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক। দেশটির জনগনের প্রতি ১০ জনের মধ্যে ৭ জন মানুষ তাদের সরকারকে সফল দাবি করেছে।

লাতিন আমেরিকায় মোট সংক্রমণের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। যার মধ্যে শুধু ব্রাজিলেই শনাক্ত ৩৭ লাখের বেশি। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ৯৭০ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৮ হাজার।

এদিকে দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত ফ্রান্স। দেশটির প্যারিসসহ ২১টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও প্যারিসে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। সংক্রমণ বাড়তে থাকায় কড়াকড়ির মেয়াদ বাড়াতে যাচ্ছে জার্মানি। মাস্ক না পরলে গুণতে হবে ৫০ ইউরোর জরিমানা।

গত কয়েক সপ্তাহে, আফ্রিকা মহাদেশের ৫৪টি দেশের ২৩ টিতেই কমেছে করোনার সংক্রমণের হার। অন্যদিকে কিউবাতে সংক্রমণ বাড়ায় রাজধানী হাভানায় কারফিউ জারি করেছে শহরটির গভর্নর।

Share Button

     এ জাতীয় আরো খবর