April 9, 2026, 11:42 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

গাজীপুরে সাফারি পার্কে এমুর ছানা

গাজীপুরে সাফারি পার্কে এমুর ছানা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এমু পরিবারে একটি ডিম ফুটে ছানা বেরিয়েছে। এ পার্কে এমুর ডিম ফোটার ঘটনা এটাই প্রথম। পার্কের বন্য প্রাণী পরিদর্শক আনিসুর রহমান জানান, গতকাল বুধবার সকালে এমুর পাঁচটি ডিমের মধ্যে একটি ফুটে এর জন্ম হয়। ২০১৩ সালে পার্কটি প্রতিষ্ঠার সময় দক্ষিণ আফ্রিকা থেকে দুটি মাদী ও একটি মর্দা এমু আনে কর্তৃপক্ষ। পরিদর্শক আনিসুর বলেন, প্রায় চার বছর লালন-পালনের পর একটি এমু পাঁচটি ডিম দেয়। পুরুষ এমুটি ডিমে তা দেয় প্রায় আট সপ্তাহ। গতকাল বুধবার সকালে একটি ডিম ফুটে ছানা বের হয়। আরেকটি ডিম নষ্ট হয়ে গেছে। বাকি তিনটি ডিম ফুটে ছানা বের হবে বলে আশা করা হচ্ছে। এমু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি। এরা অস্ট্রেলিয়ার জাতীয় পাখি। বন্য পরিবেশে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে এদের সবচেয়ে বেশি দেখা যায়। সমতল তৃণভূমি বা খোলামেলা বনজঙ্গলে বাস করে। এরা যাযাবর শ্রেণির অন্তর্ভুক্ত। এমু উড়তে পারে না জানিয়ে তিনি বলেন, এরা ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার দৌড়াতে পারে। এরা দক্ষ সাতারুও বটে। এমু খুব শান্তশিষ্ট ও উৎসুক পাখি। উটপাখির মত পা দিয়ে আত্মরক্ষা করে। পায়ে আছে ধারালো নখওয়ালা তিনটি আঙল। এদের শরীর বাদামি রঙের পালকে ঢাকা। দুই মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। সর্বোচ্চ ওজন হয় ৬০ কেজি। ডিম দেওয়ার সময় বাসা বাঁধে। মা এমু ডিম দেওয়ার পর পুরুষ এমু তাতে তা দেয় ৫০ থেকে ৫৪ দিন। এ সময় এরা ডিম ছেড়ে কোথাও যায় না। এমু প্রায় সর্বভুক প্রাণী জানিয়ে তিনি বলেন, এদের প্রধান খাবার গাছপালা, ফলমূল ও পোকামাকড়। নতুন পরিবেশে এমুর ডিম থেকে বাচ্চা হওয়া নিয়ে আগে সংশয় থাকলেও এখন সবাই আশাবাদী বলে তিনি জানান। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, একটি ডিম ফুটে বাচ্চা হওয়ায় আশার সঞ্চার হয়েছে। আশা করছি বাকি ডিমগুলো থেকেও ছানা আসবে।

Share Button

     এ জাতীয় আরো খবর