April 21, 2026, 6:53 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক
জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা জাহিদ হাসান।ছবি: সংগৃহীত

করোনাকালে টানা শুটিং করে অসুস্থ জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা জাহিদ হাসান

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা জাহিদ হাসান।ছবি: সংগৃহীত

জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েছেন।মূলত ঈদকে কেন্দ্র করেই বেশকিছু নাটকের শুটিং করছেন তিনি।করোনাকালে টানা দেড়মাস ঝুঁকি নিয়ে শুটিং করে অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেতা। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি নিজেই।গেল কয়েকদিন থেকে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন তিনি সন্দেহজনক মনে হলে কোভিড-১৯ টেস্ট করান জাহিদ হাসান।তবে অভিনেতার করোনা নেগেটিভ এসেছে।কিন্তু করোনা নমুনা পরীক্ষায় তার নেগেটিভ আসলেও তার করোনা উপসর্গ থাকায় চিকিৎসকরা তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন।জাহিদ হাসান জানান, টানা দেড় মাস শুটিং করে অসুস্থ হয়ে পড়েছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাড়িতেই আছি। সুস্থ থাকলে ভবিষ্যতে আরো কাজ করা যাবে।জাহিদ হাসানের আগামী ২৬ জুলাই পর্যন্ত নাটকের শুটিং শিডিউল ছিল। কিন্তু অসুস্থতার কারণে ঈদের আগে আর শুটিংয়ে ফিরছেন না তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/২২ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর