April 4, 2026, 4:33 pm

সংবাদ শিরোনাম
গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান
চীনের জিনজিয়াং।

মহামারী মরন ব্যাধী করোনা ভাইরাস-চীনের যে শহরে যুদ্ধকালীন পরিস্থিতি ঘোষণা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের জিনজিয়াং।

মহামারী মরন ব্যাধী করোনা ভাইরাসের কারণে চীনের একটি শহরে যুদ্ধকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।ফলে সেখানে মানুষ চলাচলে নিষেধ করা হয়।বিবিসির খবরে বলা হয়, জিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকিতে নতুন করে ১৭ জন রোগী শনাক্ত হয়েছে। এর ফলে সেখানে চলাচলে কড়া বিধিনিষেধ জারি করা হয়।স্বায়ত্তশাসিত জিনজিয়াং অঞ্চলে মোট বাসিন্দা প্রায় ৩৫ লাখ। চীনের উহানে করোনা উৎপত্তির বেশ কয়েকমাস পর গত বুধবার থেকে সর্বশেষ সংক্রমণগুলো শনাক্ত শুরু হয়।এরপরই ওই শহর থেকে সকল বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। শহরটির সাবওয়ে চলাচলও স্থগিত করা হয়।একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পুরো শহরটিতে এখন থেকে যুদ্ধকালীন পরিস্থিতি থাকবে এবং দলগত সব ধরণের কর্মকাণ্ড বন্ধ থাকবে।গত বছর চীনের উহান শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে দেশটির অন্যান্য এলাকায় কম সংখ্যক করোনা রোগী পাওয়া গেছে।সংক্রমণ বা মৃত্যুর তালিকায় প্রথম ২০টি দেশ বা অঞ্চলের মধ্যেও এখন চীন নেই।জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, চীনে ৮৫ হাজারের কিছু বেশি রোগী শনাক্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছে চার হাজার ৬০০ জন।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর