April 4, 2026, 4:25 pm

সংবাদ শিরোনাম
গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।ফাইল ছবি

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির শোক

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।ফাইল ছবি

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।১৩ জুলাই ২০২০ ইং তারিখ শোকবার্তায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেন, বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল তাঁর মেধা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে ৪০টির বেশি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।যেখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রযাত্রায় রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।শিল্পায়নের অন্যতম এই পথিকৃতের মৃত্যু শিল্পখাতের জন্য এক অপূরণীয় ক্ষতি।কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি  মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর