April 14, 2026, 9:39 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে ভূমিমন্ত্রীর আহ্বান

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে ভূমিমন্ত্রীর আহ্বান

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি। তিনি গতকাল রোববার পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। সভায় পাবনা জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ে সন্তোষ প্রকাশ করে চলমান উন্নয়ন প্রকল্প যথাসময়ে এবং মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন ভূমিমন্ত্রী। এসময় তিনি পাবনায় গৃহহীনদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পাবনা জেলা প্রশাসককে নির্দেশ দেন। বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, কেউ আর দরিদ্র থাকবে না উল্লেথ করে শামসুর রহমান শরীফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে পৌঁছে দিতে উন্নয়নমূলক কর্মকা- বাস্তবায়ন করছে। মন্ত্রী বলেন, সরকার কমিউনিটি ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করেছে। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা প্রদান করছে। একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নে কাজ করছে। শিক্ষার উন্নয়নে বছরের শুরুতে বই প্রদান, বিভিন্ন বৃত্তি প্রদান করে ছাত্রছাত্রীদের ঝড়ে পড়া বন্ধসহ শিক্ষাকে আরও বাস্তবমুখী করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর