April 10, 2026, 2:35 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত: ইসি

আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত: ইসি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরশনের উপ নির্বাচন ও দক্ষিণের ১৮টি ওয়ার্ডের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এরই পরিপ্রেক্ষিতে সে আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।   গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এমন তথ্য জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়ের মূলকপি এখনো পাইনি। মূলকপি এলে আমরা তা কমিশনে উপস্থাপন করবো। কমিশন সিদ্ধান্ত নেবে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা।

হেলালুদ্দীন আহমদ বলেন, কমিশনের ১৭তম সভায় হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার তালিকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ২০১২ সালের পর থেকে যারা ভোটার হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি, তাদের ১ ফেব্রুয়ারি থেকে গ্রামে গ্রামে জাতীয় পরিচয়পত্র সরবরাহ করা হবে। অন্যদিকে প্রবাসীদেরও ভোটার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে আন্তর্জাতিক সেমিনারের মাধ্যমে সুপারিশ গ্রহণ করে এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনআইডি সার্ভারকে আরো আধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ করবো বলেও জানান তিনি।

গত ৯ জানুয়ারি ডিএনসিসি’র মেয়র পদে উপ-নির্বাচন, নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে তফসিল অনুযায়ী ১৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, আর ভোট ছিলো ২৬ ফেব্রুয়ারি।

তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার ভাটারা থানার বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হাইকোর্টে রিট আবেদন করেন। গত বুধবার শুনানি শেষে আদালত আগামি তিন মাসের জন্য ওই তফসিলের ওপর সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। একইসঙ্গে ওই নির্বাচনের জন্য তফসিল কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র, নির্বাচন কমিশন সচিব ও নির্বাচন কমিশনের যুগ্ম-সচিবকে এর জবাব দিতে হবে।

এখনও ভোটার তালিকা চূড়ান্ত না হওয়ায়  কিভাবে প্রার্থী হবেন এবং ৩০০ ভোটার সমর্থকের স্বাক্ষর নেবেন। এ ছাড়া যারা কাউন্সিলর নির্বাচিত হবেন তাদের মেয়াদ কি আড়াই বছর না পাঁচ বছর হবে- এসব প্রশ্নকে সামনে রেখে ওই রিট আবেদনটি করা হয়।

আদালত ১৭ জানুয়ারি দুপুরে নির্বাচন স্থগিতের রায় দেওয়ার পর নির্বাচন কমিশন ভোটের সব কার্যক্রম স্থগিত করেছে। ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে জানিয়েছেন, রায়ের কপি দেখেই পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ২০১২ সালেও আইনি জটিলতার কারণে একবার ডিসিসি নির্বাচন স্থগিত ঘোষণা করেছিলেন আদালত। ওই বছর ৯ এপ্রিল তফসিল ঘোষণা করে ২৪ মে ভোটগ্রহণের তারিখ ধার্য করেছিলেন কাজী রকিবউদ্দীন আহমদের কমিশন। কিন্তু সীমানা জটিলতা নিয়ে রিট আবেদনের কারণে এ নির্বাচন স্থগিত হয়ে যায়। এরপর তিন বছর প্রশাসক দিয়েই কাজ চালায় সরকার। ২০১৫ সালের ২৮ এপ্রিল পরবর্তীতে ভোটগ্রহণ হয় দীর্ঘ ১৩ বছর পর।

২০১৫ সালের আগে একীভূত ডিসিসি’র নির্বাচন হয়েছিলে ২০০২ সালে ২৫ এপ্রিল। নির্বাচিত কর্পোরেশনের মেয়াদ শেষ হয় ২০০৭ সালের মে মাসে। সে হিসেবে মেয়ার অতিবাহিত হওয়ার ৮ বছর পর নগরপিতা নির্বাচনের সুযোগ পান ঢাকা সিটিবাসী।

Share Button

     এ জাতীয় আরো খবর