April 10, 2026, 12:19 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

চিলমারীতে অসহায় কৃষকের ধান কেটে দিলেন ছাত্রদল

আরিফুল ইসলাম সুজন,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet

কুড়িগ্রামের চিলমারীতে করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট থাকায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন উপজেলা ছাত্র দলের নেতা-কর্মীরা। রবিবার সকালে চিলমারী উপজেলা ছাত্র দলের চিলমারী ডিগ্রি কলেজ শাখার যুগ্ন আহবায়ক তুহিন আলম মুকুলের নেতৃত্বে ১১ জন নেতা কর্মী থানাহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্যপারির বাজার এলাকায় অসহায় কৃষক মোনাল মিয়ার ২৬শতাংশ জমির ধান কেটে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা।
অসহায় কৃষক মোনাল মিয়া বলেন, এই অন্তিম সময়ে আমাদের পাশে ছাত্রদলের ছেলেরা পাশে দাড়িয়েছে আমি খুব খুশি দোয়া করি ছাত্রদল এগিয়ে যাবে অনেকদুর।
উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক তুহিন আলম মুকুল বলেন, দেশের এই ক্রান্তিকালে অসহায় কৃষকের জমির ধান কাটা নিয়ে চিন্তিত ছিল তাই আমরা পাশে দাঁড়িয়েছি । শ্রমিক সংকটের জমির ধান কাটতে না পারায় আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে স্বেছাশ্রমে ধান কেটে মাড়াই করে দিয়েছি। সংকটে থাকা কৃষকের উপকার করতে পেরে আমাদের বেশ ভালো লাগছে। আমরা চেষ্টা করব সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর