March 20, 2026, 5:57 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

জিমেইল আর্কাইভে আনডু বাটন আনল গুগল

জিমেইল আর্কাইভে আনডু বাটন আনল গুগল

ডিটেকটিভ নিউজ ডেস্ক
অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহারের সুবিধার্থে আপডেট আনা হয়েছে জিমেইল অ্যাপে। ইমেইল আর্কাইভে আনডু বাটন যোগ করেছে গুগল। পরিবর্তন ক্ষুদ্র হলেও বাস্তব জীবনে এর বড় প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। নতুন আপডেটে ইমেইল আর্কাইভ করার ক্ষেত্রে নিচের দিকে একটি আনডু বাটন রেখেছে প্রতিষ্ঠানটি। বড় আকারের অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের ক্ষেত্রে এটি বাড়তি সুবিধা দেবে বলে বলা হচ্ছে। পর্দার নীচের দিকে থাকায় ব্যবহারকারী সহজেই বুড়ো আঙ্গুল দিয়ে এটি চাপতে পারবেন, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে। এই বাটনের মাধ্যমে সহজেই আর্কাইভ করা মেইল আনডু করতে পারবেন গ্রাহক। এতে গ্রাহক ডানে বা বামে সোয়াইপ করেই ইমেইল আর্কাইভ করতে পারবেন। সোয়াইপ করলে এখন সেখানে রঙিন বারে আনডু বাটনও দেখানো হবে। সাম্প্রতিক সময়ে বড় আকারের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জনপ্রিয়তা বাড়তে দেখা গেছে। এ ধরনের ডিভাইসগুলোতে মেইল অ্যাপ ব্যবহারের সুবিধার্থেই জিমেইল এমন পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আনডু বাটন যোগ করায় গ্রাহক দুই হাত ব্যবহার না করেও সহজে ফিচারটি ব্যবহার করতে পারবেন। এ ছাড়াও নতুন আপডেটে অ্যাপের মধ্যেই মাই অ্যাকাউন্ট থেকে গুগল অ্যাকাউন্ট সেটিংস পরিবর্তন করতে পারবেন গ্রাহক।

Share Button

     এ জাতীয় আরো খবর