April 8, 2026, 9:00 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আপত্তি থাকলেও ব্যাংক কোম্পানি আইন পাস করাতে চান মুহিত

আপত্তি থাকলেও ব্যাংক কোম্পানি আইন পাস করাতে চান মুহিত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের চারজন সদস্য এবং টানা নয় বছর থাকার সুযোগ রেখে ব্যাংক কোম্পানি আইনে আপত্তি থাকলেও তা জাতীয় সংসদে পাস করে দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ দফতরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এনেট ডিক্সনের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। চলমান অধিবেশনে এদিন আইনটি বিল আকারে পাসের জন্য তোলা হচ্ছে। আইনে অনেক আপত্তি ছিল, পাস করে দেবেন কিনা- এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ, নিশ্চয় পাস করে দেব। মন্ত্রিসভা পাস করে দিয়েছে, আমিও পাস করে দেবো। আপত্তি আছে, আপত্তি থাকুক। অনেকেরই আপত্তি থাকে। এক পরিবারের দুইজন সদস্য থেকে বাড়িয়ে চার জন এবং পর্ষদের মেয়াদ ছয় থেকে বাড়িয়ে নয় বছর করে গত বছরের ৮ মে ব্যাংক কোম্পানি আইন অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইন পাস হলে ব্যাংক খাতে পরিবারের কর্তৃত্ব বাড়বে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। সাংবাদিকেরা সেই প্রশ্ন মনে করিয়ে দিলে উল্টো প্রশ্ন করে অর্থমন্ত্রী এমএ মুহিত বলেন, পরিবারের কর্তৃত্ব বাড়বে? এখন তো পুরো পরিবার কন্ট্রোল করে। আমার তো মনে হয় স্পেসেফিক করছি। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে কিচ্ছু না। কালকে মিটিং। তারা এসেছে আগে, জানতে চেয়েছে কী অবস্থা? আমার স্টেটমেন্টটা তাদের দরকার, সেটা এখন পাবে। সাধারণ কর্মসূচির মতোই কথা বলেছি। আমাদের এ বছরের প্ল্যানৃ সে রকমই যাচ্ছে। ভাইস প্রেসিডেন্ট ডিক্সন বলেন, মিয়ানমারের রাখাইন থেকে কক্সবাজারে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য সহায়তা বাড়াচ্ছে, তিন বছরে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার দিচ্ছে। এটা উল্লেখযোগ্য, যোগ করেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর