April 8, 2026, 9:01 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

জঙ্গিরা যেখানেই যাক, গোয়েন্দারা ডিটেক্ট করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিরা যেখানেই যাক, গোয়েন্দারা ডিটেক্ট করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অদূরে তেজগাঁওয়ের একটি বাড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তিন জঙ্গি নিহতের পর গোয়েন্দা সংস্থার দক্ষতার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, তারা যেখানেই যাক তাদের ডিটেক্ট করা হচ্ছে। গতকাল রোববার সচিবালয়ে ডিজিটাল একসেস কন্ট্রোল সিস্টেম ও ওয়াচ টাওয়ার উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তেজগাঁওয়ের নাখালপাড়ায় রুবী ভিলায় গত শুক্রবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে তিন জেএমবি সদস্য নিহত হন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশের ওই ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাৎক্ষণিকভাবে তাদের ধরে ফেলেছি। যেকোন জায়গায় তারা (জঙ্গি) যেতে পারে। প্রধানমন্ত্রী কার্যালয়ের চারপাশ দিয়ে তো মানুষের যাতায়াত আছে, মানুষের বাড়িঘর আছে, অফিস-আদালত আছে, সবই আছে। তবে আমাদের গোয়েন্দারা তাদের ডিটেক্ট করতে পেরেছে। পেরেছে বলেই তো ধরে ফেলেছে।

নজরদারি বাড়ানোর দরকার আছে কিনা- প্রশ্নে মন্ত্রী বলেন, নজরদারি তো আমাদের রয়েছে। সেজন্যই তো আমরা ধরে ফেলেছি। আমাদের গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী তাদের কাজটি সুন্দরমত করছে, তাদের নজরে ছিল বলেই এরা ধরা পড়েছে।

সার্বিক নিরাপত্তা কি হুমকির মুখে- প্রশ্নে মন্ত্রী বলেন, আমাদের গোয়েন্দারা ভালো কাজ করছে। আমাদের দেশের মানুষ এই জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ চায় না। জঙ্গি-সন্ত্রাসীদের ব্যাপারে তাদের সন্দেহ হলে কিংবা খবর পেলে সঙ্গে সঙ্গে আমাদের জানিয়ে দিচ্ছে। বাংলাদেশের মানুষ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে, পেশাদারিত্বের সঙ্গে কাজগুলো করছে। সেজন্য আমরা মনে করি, আমরা সবকিছুই নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা মানুষের প্রত্যাশা অনুযায়ী চলছে, এখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে এবং জনগণ আমাদের সহযোগিতা করছে। সেজন্যই আমরা মনে করি, আমাদের আইন-শৃঙ্খলা পৃথিবীর অন্য দেশের চেয়ে অনেক ভালো আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর