April 9, 2026, 3:08 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ঘোষণা

পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ঘোষণা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শ্রম ও কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু বলেছেন, ‘তৈরি পোশাক শিল্প শ্রমিকদের জন্যে সরকার মজুরি বোর্ড ঘোষণা করেছে। এই বোর্ড বাজার মূল্য ও অন্যান্য জিনিসপত্রের দর যাচাই করে আগামি ৬ মাসের মধ্যে শ্রমিকদের বেতন নির্ধারণ করে সুপারিশ করবে। আগামি ডিসেম্বরের মধ্যে নিম্নতম মজুরি নির্ধারণ করে তা ঘোষণা করা হবে।’

গতকাল রোববার সচিবালয়ের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

তিনি বলেন, ‘নতুন মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি থাকবেন সিদ্দিকুর রহমান এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে থাকবেন শামসুন্নাহার ভূইয়া। বোর্ডের স্থায়ী সদস্য থাকছেন চেয়ারম্যান সাবেক জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম। এছাড়াও সদস্যদের মধ্যে  মালিক পক্ষের প্রতিনিধি থাকছেন কাজী সাইফুদ্দীন আহমদ, শ্রমিক পক্ষের প্রতিনিধি থাকছেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু। কমিটির নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামাল উদ্দিন।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, সাবেক সভাপতি ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান। তিনি আরও বলেন, ‘আশা করি এই মজুরি বোর্ড ৬ মাসের মধ্যে তাদের সুপারিশ দিতে পারবে। ডিসেম্বরের আগেই শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করতে পারবে সরকার।’ এর আগে ২০১৩ সালে সর্বশেষ পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করে সরকার। সেসময় পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ৫ হাজার ৩০০ টাকা। শ্রম ও আইন অনুযায়ী ৫ বছর পর শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করার কথা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর