April 8, 2026, 9:03 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

এক বছরে বিনা ভাড়ায় ৮৬১ প্রবাসীর লাশ বহন করেছে বিমান

এক বছরে বিনা ভাড়ায় ৮৬১ প্রবাসীর লাশ বহন করেছে বিমান

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

এক বছরে বিনা ভাড়ায় ৮৬১ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের লাশ বহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জিএম শাকিল মেরাজ জানিয়েছেন, ২০১৬-১৭ অর্থ বছরে তারা এই লাশ বহনের ক্ষেত্রে মৃতদের স্বজনের কাছ থেকে কোনো অর্থ নেয়নি। এসব লাশ পরিবহন খাত থেকে বিমানের ৮ কোটি ৪০ লাখ ৮৭ হাজার টাকা আয় করা সম্ভব হত। লাশগুলোর মধ্যে আবুধাবি থেকে ২৭ জন, দোহা থেকে ৮ জন, দাম্মাম থেকে ৯৩ জন, দুবাই থেকে ৫৯ জন, কুয়ালালামপুর থেকে ৬২ জন, জেদ্দা থেকে ৩২ জন, কুয়েত থেকে ৯১ জন, মাসকাট থেকে ১৭৩ জন ও রিয়াদ থেকে ৩১৬ জন প্রবাসীর লাশ দেশে আনা হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ বলেন, বিমান সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ দয়িত্ব পালন করছে।

Share Button

     এ জাতীয় আরো খবর