April 8, 2026, 2:22 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বিটিভির আরো ৬টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন করা হবে : ইনু

বিটিভির আরো ৬টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন করা হবে : ইনু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ঢাকা, চট্টগ্রামের বাইরে বিটিভির রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহে ৬টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন করা হবে। গতকাল বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য রহিম উল্লাহ’র এক প্রশ্নের জবাবে আরো বলেন, এ ব্যাপারে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। মন্ত্রী বলেন, ২০১৪ সালের ১৮ মে প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় পরিদর্শনকালে নির্দেশনা অনুযায়ী রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট এবং বরিশাল অঞ্চলের সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং বিনোদনমূলক অনুষ্ঠান, উন্নয়ন ও জনসচেতনতামূলক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্বুদ্ধ করা এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দূরীকরণমূলক অনুষ্ঠান নির্মাণ এবং প্রচার করার লক্ষ্যে ‘বাংলাদেশ টেলিভিশনের ৫টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন’ শীর্ষক এ প্রকল্প গ্রহণ করা হয়। পরে ২০১৭ সালের ১৪ মার্চে একনেক সভায় ময়মনসিংহ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিবেচনা করে ওই প্রকল্পে নতুন বিভাগ ময়মনসিংহ অন্তর্ভুক্তসহ প্রকল্পে মোট ব্যয় অপরিবর্তিত রেখে ৬টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্প অনুমোদন করা হয়। তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)’-এর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ডিজিটাল টেরিস্ট্রিয়াল টেলিভিশন ব্রডকাস্টিং পদ্ধতিতে দর্শকদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের গুণগতমান বৃদ্ধি এবং একই সাথে ট্রান্সমিটারের মাধ্যমে একাধিক অনুষ্ঠান সম্প্রচার করে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করার পদক্ষেপ নেয়া হয়েছে। গত ৫ ডিসেম্বরে প্রকল্পটির পিইসি সভায় প্রকল্প নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। আরেক সম্পূরক প্রশ্নের জবাবে ইনু বলেন, দেশের বেতার সম্প্রচার ব্যবস্থাকে ডিজিটালাইজড করার পাশাপাশি গোপালগঞ্জ ও ময়মনসিংহে দুটি নতুন বেতার কেন্দ্র স্থাপন করা হবে। হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকারের সময়ে সারাদেশের সকল বেতার কেন্দ্রগুলোকে ডিজিটালাইজড করা পাশাপাশি সম্প্রচারের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইসলামিক ও দিগন্ত টিভির সম্প্রচার স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেয় হয়। তারা নোটিশের জবাব দিয়েছে। কিন্তু তাদের জবাব সন্তোষজনক নয়। পুরো বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। লাইসেন্স বাতিল করা হবে কি না, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। এই দুটি টিভি চ্যানেলের সম্প্রচার স্থগিতের কারণ সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ঢাকা শহরে হেফাজতে ইসলামের নেতৃত্বে যখন ঢাকা শহর এবং বাংলাদেশ দখল করার চক্রান্ত চলছিল। ঢাকা শহরে আগুন লাগিয়ে সব কিছু পুড়িয়ে দেয়ার চেষ্টা হয়েছিল। সেই সময় সরাসরি সম্প্রচারের নির্ধারিত নিয়ম ভঙ্গ করে এই দুটো চ্যানেল থেকে উস্কানি দেয়া হয়েছিল। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ওই উস্কানি বন্ধ ও দাঙ্গা-হাঙ্গামা নিয়ন্ত্রণ করতে সম্প্রচার স্থগিত করা হয়। এখনো সেই স্থগিতাবস্থায় বিদ্যমান রয়েছে। সম্প্রচার স্থগিত বিদ্যমান রাখা অথবা লাইসেন্স বাতিল করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। সরকারি দলের মো. আবদুল মতিনের এক প্রশ্নের জবাবে ইনু বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামাত জোট সরকারের সময়ে ৯টি বেসরকারি টিভি চ্যানেলকে লাইসেন্স প্রদান করা হয়। এর মধ্যে চ্যানেল ওয়ান ও সিএসবি টিভি চ্যানেলের লাইন্সেস বাতিল করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর