April 8, 2026, 9:03 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে আজ

বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে আজ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ রোববার। এটি হবে দশম জাতীয় সংসদের উনবিংশতম অধিবেশন। বিকাল ৪টায় শুরু হতে যাওয়া এই অধিবেশনে সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণের পর সংসদ অধিবেশন মুলতবি করা হবে। এর পর অধিবেশন শুরু হলে প্রধান হুইপ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনবেন। পরে সংসদ সদস্যরা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন। সাধারণত বছরের শুরুর অধিবেশনে দিন এরকম ঘটলেও গত বছরের মতো এবারও কিছুটা ব্যতিক্রম হবে। প্রতিবারের মত এবারও মন্ত্রিসভার ঠিক করে দেওয়া ভাষণের সংক্ষিপ্তসার পড়বেন রাষ্ট্রপতি। এই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে সংসদে বছরের শুরুর অধিবেশনে শেষ ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যু হলে অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণের পর রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি হয়। সাবেক মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণ হবে। ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতির ভাষণ সাংবিধানিক নিয়ম। তাই শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি হবে। সন্ধ্যা ছয়টায় সংসদে ভাষণ দেবেন আবদুল হামিদ। ২০১৬ সালে গাইবান্ধার সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের মৃত্যুর কারণে অধিবেশন কিছুক্ষণ মুলতবি করা হয়। পরে ভাষণ দেন রাষ্ট্রপতি। ২০১৪ সালের ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে বিএনপিবিহীন দশম সংসদ। রোববার অধিবেশন শুরুর আগে বিকাল ৩টায় সংসদের কার্যক্রম ঠিক করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসবে কার্য উপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে অংশ নেবেন। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের উত্তর প্লাজা দিয়ে আইন সভায় প্রবেশ করবেন, যা ‘প্রেসিডেন্ট প্লাজা’ নামেও পরিচিত। ৬৫ হাজার বর্গফুটের এই জায়গা মূলত রাষ্ট্রপতির প্রবেশের জন্য তৈরি করা। প্রায় ৫ বছর পর ২০১৪ সালের ২৯ জানুয়ারি এখান দিয়ে সংসদে ঢোকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে ২০০৯ সালের ২৫ জানুযারি এই জায়গা দিয়ে সংসদে ঢোকেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। ওই দিন নবম সংসদের যাত্রা শুরু হয়েছিল। সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস স্কোয়াড্রন লিডার সাদরুল আহমেদ খান বলেন, মহামান্য রাষ্ট্রপতি এবার নর্থ প্লাজা দিয়ে সংসদে ঢুকতে পারেন। একারণে পুরো নর্থ প্লাজায় সাজসজ্জার কাজ করা হয়েছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতি সংসদে ঢোকার সময় সশস্ত্র বাহিনীর একটি বাদ্যদল রাষ্ট্রপতিকে সম্ভাষন জানাবে। উত্তর প্লাজার ফ্ল্যাগ স্টান্ড থেকে তিনতলার ‘বিশেষ লিফট’ পর্যন্ত বিছানো থাকবে লাল গালিচা। বিশেষ লিফটে করেই সংসদ ভবনে সাত তলায় রাষ্ট্রপতির কার্যালয়ে যাবেন আবদুল হামিদ। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ এবার স্পিকারের পাশে রাখা ডায়াসে দাঁড়িয়েই তার ভাষণ দিতে পারেন। কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে গতকাল শনিবার দুপুরের কুষ্টিয়া যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রোববার সেখান থেকে ঢাকায় ফিরে সংসদে যাবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

Share Button

     এ জাতীয় আরো খবর