April 8, 2026, 12:20 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বলতে পারেন আকাশ থেকে মাটিতে নামলাম: মেনন

বলতে পারেন আকাশ থেকে মাটিতে নামলাম: মেনন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সদ্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বলতে পারেন আকাশ থেকে মাটিতে নামলাম। নতুন মন্ত্রণালয় আমার জন্য চ্যালেঞ্জ। এখানে তৃণমূল মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পাবো। আগে কম বাজেটের মন্ত্রণালয়ে ছিলাম, এখন বড় বাজেটে আসলাম। গতকাল বুধবার বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন মন্ত্রী। মন্ত্রিসভার রদবদল স্বাভাবিক মন্তব্য করে মেনন বলেন, প্রধানমন্ত্রী চিন্তা করেই এটি করেছেন। দফতর রদবদলের ফলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা রাশেদ খান মেনন পেলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এ মন্ত্রণালয়ের দায়িত্বে এলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। এদিন চার মন্ত্রীর রদবদল ছাড়াও আরো চারজনের দফতর বণ্টন করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর