April 12, 2026, 11:15 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

আগামী ২৪-২৬ ডিসেম্বর বহিস্কৃত পিইসি-ইইসি পরীক্ষার্থীদের পরীক্ষা

হাফেজ মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

mostbet

পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষায় বহিস্কার হওয়া ২ শতাধিক শিক্ষার্থীর অবশষ্টি পরীক্ষা নেবে সরকার।আদালতের নির্দেশনার প্রেক্ষিতে এ সদ্ধিান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ইইসি)। আগামী ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর এসব পরীক্ষা নেয়া হবে। অন্য পরীক্ষার্থীদের সঙ্গে ৩১ ডিসেম্বরই তাদের ফল প্রকাশ করা হবে।সংস্থাটির (ডিপিই) মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির বৃহস্পতিবার রাত ১১টার দিকে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, ২০১৯ শিক্ষাবর্ষে বিভিন্ন কারণে পরীক্ষার হলে বহিস্কার হওয়া শিক্ষার্থীদের পরবর্তী বিষয়ের পরীক্ষা নেয়া হবে। তবে যে সকল বিষয়ে বহিস্কার করা হয়েছে সেসব বিষয়ে আগের সদ্ধিান্ত বহাল থাকবে।জানা গেছে, সদ্ধিান্ত অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ ডিসেম্বর বাংলা ও বাংলাদেশ বিশ্ব পরিচিতি এবং ২৮ ডিসেম্বর গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নেয়া হবে।ইবতেদায়ীতে ২৪ ডিসেম্বর ইংরেজি ও আরবি, ২৬ ডিসেম্বর বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচিতি ও বিজ্ঞান এবং ২৮ ডিসেম্বর গণিত, কোরআন মজিদ, তাজবিদ, আকাইদ ও ফিকাহ বিষয়ের পরীক্ষা নেয়া হবে।এসব পরীক্ষা প্রতিদিন দু’টি ধাপে আয়োজন করা হবে। প্রথম ধাপে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে।তবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট বাড়তি সময় দেয়া হবে। উল্লেখ্য, চলতি বছর সমাপনী-ইবতেদায়ী পরীক্ষার হলে অনৈতিক পন্থা অবলম্বন করায় বিভিন্ন বিষয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।পাশাপাশি পরবর্তী পরীক্ষা নেয়া বন্ধ রাখা হয়। এ বিষয়ে হাইকোর্টে রিট হলে আদালত থেকে এমন নির্দেশনা দেয়া হয়।

প্রাইভেট ডিটেকটিভ/২০ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর