April 14, 2026, 1:36 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

টেকসই উন্নয়নের জন্য সৃজনশীলতা প্রয়োজন – শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

মোঃ রবিন চৌধুরী,ঢাকা জেলা প্রতিনিধিঃ

mostbet

টেকসই উন্নয়নের জন্য সৃজনশীলতা প্রয়োজন  – শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি – ছবি : সংগৃহীত

টেকসই ও অর্থপূর্ণ উন্নয়নের জন্য প্রযুক্তির পাশাপাশি সৃজনশীলতার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বিশ্বে চাকরির বাজার আরও প্রতিযোগিতামূলক ও চ্যালেঞ্জিং হয়ে উঠছে। আমাদের গ্র্যাজুয়েটদের (ডিগ্রিধারী বা স্নাতক) মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে, যাতে করে তারা বৈশ্বিক এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।গত ২৩ নভেম্বর ২০১৯ ইং তারিখ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ১৮তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরামে (এইউপিএফ) প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব  বাংলাদেশের (এপিইউবি) সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বাংলাদেশে প্রথমবারের মতো এ আয়োজন করে।এমন আয়োজনের প্রশংসা করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এ ধরনের অনুষ্ঠান বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক এবং শিক্ষাগত দৃষ্টিভঙ্গি বিনিময়ে গুরুত্বপূর্ণ।‘শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এটি একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান, কারণ অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো অন্যের কাছ থেকে শিখতে পারে এবং তাদের নিজস্ব প্রতিষ্ঠানের সেরা ধারণাগুলো একে অপরের সাথে ভাগাভাগি করতে পারে,’ যোগ করেন তিনি।অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ইনভেস্টমেন্ট ফোরামের (ডব্লিউবিএএফ) চেয়ারমানে তুরস্কের বেবার্স অ্যাল্টন্যাটস।এছাড়া, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এপিইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, ডিআইউ প্রো-ভিসি অধ্যাপক ড. এসএম মাহবুব-উল-হক মজুমদার, ডিআইউ চেয়ারম্যান ড. মো. সবুর খান প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ নভেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর