April 8, 2026, 8:44 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিকদের জন্য আমার দরজা সবসময় খোলা: রেলমন্ত্রী

সাংবাদিকদের জন্য আমার দরজা সবসময় খোলা: রেলমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নিজেকে সাংবাদিকবান্ধব উল্লেখ করে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, সাংবাদিকদের জন্য আমার দরজা সবসময় খোলা। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও বিষয়াদি জানা যায়। গতকাল শুক্রবার বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি অভিব্যক্তি প্রকাশ করেন। মুজিবুল হক বলেন, সমাজের জন্য এমন কিছু করে যাওয়া মঙ্গল, যা মানুষ অনেক দিন মনে রাখে। এতে পৃথিবী থেকে চলে গেলেও পরকালে শান্তি মেলে। দেশের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা উল্লেখ করে বলেন, সকালে ঘুম থেকে উঠে প্রথমে সংবাদপত্রে চোখ বুলিয়ে নেই। দেশের খবরাখবর জানতে পারি। এ সংবাদ সংগ্রহে অসামান্য পরিশ্রম করেন সাংবাদিকরা। ছাত্রাবস্থা থেকেই সাংবাদিকদের সঙ্গে নিজের সুসম্পর্ক উল্লেখ করে তিনি বলেন, এখনও সাংবাদিকদের সঙ্গে আমি মিশি। তাদের জন্য আমার মন্ত্রণালয়ের দরজা সবসময় খোলা থাকে। ক্রাইম রিপোর্টারদের সংগঠন ক্র্যাবের ক্লিন ইমেজ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সংগঠন সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করছে। এর ক্লিন ইমেজ রয়েছে। সভায় রেলমন্ত্রী বিশেষ রিপোর্টিংয়ের জন্য পাঁচজনকে পুরস্কার ও ক্র্যাব রিপোর্টারদের নিয়ে আয়োজিত খেলাধুলার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৩৯ জন রিপোর্টারের হাতে পুরস্কার তুলে দেন। সভায় আরও বক্তব্য দেন ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সরোয়ার আলম, সহ সভাপতি সাব্বির মাহমুদ প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর