April 10, 2026, 11:25 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

সরকারের ব্যর্থতায় ডেঙ্গু মহামারিতে পরিণত হয়েছে : খসরু

সরকারের ব্যর্থতায় ডেঙ্গু মহামারিতে পরিণত হয়েছে : খসরু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

 

সরকারের ব্যর্থতায় দেশে ডেঙ্গু রোগ এখন মহামারিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

খসরু বলেন, দেশে এখন আইনের শাসন নেই। দেশের প্রধান বিচারপতিকে জোর করে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু মহামারিতে পরিণত হয়েছে। এটা কি বিতর্কিত করার বিষয়? এটা কি বহির্বিশ্বের মানুষ জানে না?

খসরু বলেন, খালেদা জিয়াকে জেলে নিয়ে, মানুষের অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়ে ক্ষমতাসীনরা মনে করেছিল সঠিকভাবে দেশ পরিচালনা করবে। কিন্তু দেশতো চলছে না। আর দেশ যখন সঠিকভাবে চলছে না, তখন গুজব ও বিরোধী দলের ষড়যন্ত্রের কথা বলা বলে বাহানা করা হচ্ছে।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবীর মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের নেতা অধ্যাপক ডাঃ আবদুল কুদ্দুস, ড. এমতাজ হোসেন, আব্দুল্লাহিল মাসুদ, অধ্যাপক আবুল কালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর